শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুক্তিযোদ্ধা প্রজন্ম দেলোয়ার হোসেন ফুল মিয়া, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথি ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করব। আর্থিক ক্ষমতাসহ তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com