সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় মামলা

সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় মামলা

টাঙ্গাইলের নাগরপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর)  বিকাল বেলায়  নিহত আবদুস ছাত্তারের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।তবে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় এখন পযর্ন্ত কোনো মামলা হয়নি।

গত বৃহস্পতিবার রাতে নাগরপুর উপজেলার ধুবরিয়া পূর্ব পাড়া গ্রামে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডের খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত হন। হামলায় নিহত দুজন হলেন ধুবরিয়া পূর্ব পাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে আছাদুল ইসলাম ও তাঁর চাচা আবদুস ছাত্তার। অন্যদিকে গণপিটুনিতে মারা যাওয়া ব্যক্তি হলেন বাঁশি মিয়ার ছেলে তালেব মিয়া।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধুবরিয়া পূর্ব পাড়া গ্রামের আছাদুল ইসলাম ও তালেব মিয়া দুজনে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাঁরা নিজেরাও মাদক সেবন করতেন। ইয়াবার ব্যবসা নিয়ে তাঁদের দুজনের মধ্যে পার্থক্য তৈরি হয়। এ নিয়ে এলাকায় দুজনের দুটি পক্ষ তৈরি হয়। আগেও তাঁদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে আছাদুলের চাচা আবদুস ছাত্তার বিভিন্ন সময় তাঁদের শাসিয়েছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, এ ঘটনায় নিহত আবদুস ছাত্তারের ছেলে বাদী হয়ে আটজনের নামে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গণপিটুনিতে নিহত তালেবের পরিবারের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com