বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ছাত্র-জনতা ঠিক করবে নির্বাচন কবে হবে: উপদেষ্টা হাসান আরিফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
ছাত্র-জনতা ঠিক করবে নির্বাচন কবে হবে: উপদেষ্টা হাসান আরিফ

নির্বাচন কবে হবে তা ছাত্র-জনতা ঠিক করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কি-না বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র-জনতা ঠিক করবে।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় হবে তা সেটা এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে রায় নিতে হবে।

তিনি বলেন, সংবিধানের মধ্য থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের ওপর নির্ভর করবে।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো। কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এক্ষেত্রে সরকার চেষ্টা করছে।

সরকারের একমাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার ১৫ দিনে করা যাবে না। সময় লাগবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com