বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে অন্তত ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে দফায় দফায় রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের এই সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষে আহতরা হলেন- ঢাকা কলেজের শিক্ষার্থী মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার(১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, আজ সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে কথা-কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয়।

বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তাঁরা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হন। তারপর ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

অপরদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে এবং আমাদের কলেজের বিলবোর্ড খুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কলেজে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আহতরা অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, কথা-কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com