বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পূজা উদযাপনে বাড়ল বরাদ্দ, নিরাপত্তায় জোরদার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে
পূজা উদযাপনে বাড়ল বরাদ্দ, নিরাপত্তায় জোরদার

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এর জন্যে আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাধ্যমে সারা দেশ থেকে এখনও কোনো পূজা মণ্ডপের তালিকা দেয়া হয়নি এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে এ বছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা ৩২ হাজার হতে পারে। আর পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা দেয়া হয়েছে। আর সীমান্ত এলাকায় পূজা দেখার জন্য ভারত-বাংলাদেশের মধ্যে মানুষ যাতায়াত না করে তারজন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে যেসব হামলা হয়েছে। গত কয়েক বছরে কুমিল্লার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে যে হামলা হয়েছে তার বিচার চাওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com