বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে দুই যুবক কারাগারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে দুই যুবক কারাগারে

টাঙ্গাইলের মধুপুর উপজেলাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  দুপুর পর তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, মধুপুরের ব্রাহ্মনবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আরিফ (২৩) ও আয়নালের ছেলে মো. রুবেল (২৩)। 

মামলা সূত্রে জানা যায়, এক গৃহবধূ গত ৪ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মনবাড়ী এলাকায় তার সাবেক প্রেমিকের সাথে দেখা করতে যান। ওই সময় আরিফ ও রুবেল টের পেয়ে প্রেমিককে বেঁধে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এছাড়াও ভিকটিম ওই গৃহবধূর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ পিপিএম ভোরে আসামিদের গ্রেপ্তার করে। পরে সকালে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত দুপুরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com