বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্টিন রাইসার বলেন, বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। কিন্তু কী পরিমাণ অর্থ সহায়তা করতে পারব তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে। তবে আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দিতে পারি। কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানী খাতে সহায়তার জন্য দেয়া হবে।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, ফুড সেফটি বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে। বিশ্বব্যাংক ফান্ড ও কারিগরি সহায়তা দেয়ার কথা জানিয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দাতা সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার পাশাপাশি চলতি বছরেই বাজেট ঘাটতি পূরণে একটি অংশ ঋণ সহায়তা মিলবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com