বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, ‘দুঃখজনক’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, 'দুঃখজনক' : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তো (শিক্ষার্থী) সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কারও অধিকার নেই।

তিনি আরও বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতের তুলে নেয়া যাবে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে হবে। কোনো মানুষ যেন হেনেস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনতা বাড়াতে সাহায্য করুন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি বলেন, সাধারণ জনতা যেনো কোনোভাবেই হেনস্তার শিকার না হয়, সেদিকে পুলিশকে লক্ষ্য রাখতে হবে। এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন; এটা ইতিবাচক।

তিনি বলেন, সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন করা না হয়, সেটার কথাও বলা হয়েছে।

মতবিনিময় সভায় পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরে সাংবাদিকদের তিনি বলেন, তাদের মনটাকে উজ্জীবিত করে, তারা কীভাবে তাদের পুরোনো গৌরব ফিরে পায়; সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‘জনবান্ধব পুলিশ’ কথাটা শুধু কাগজ-কলমে নয়, বাস্তবেও যেন এটা রূপান্তরিত হয়; সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

ট্র্যাফিক কন্ট্রোল, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি প্রভৃতি বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com