বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম জুবায়ের উদ্দিন।

শুক্রবার বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনের সামনে এ ঘটনা ঘটে। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

জুবায়ের উদ্দীন বাবু নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের অনুসারী।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন একটি টার্ফ ইজারা নিয়েছিলেন। শুক্রবার টার্ফটি উদ্বোধন করার কথা ছিল। এরইমধ্যে টার্ফটি দখল করার জন্য বিএনপি নেতা আবু সুফিয়ানের অনুসারী ছাত্রদলের সাবেক সহসভাপতি জাসেদ আল নওশেদ, চান্দঁগাও থানা ছাত্রদলের আহবায়ক আলফাজ হোসেন, যুবদল নেতা নুরুল আমিনের নেতৃত্বে হামলা করে। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেখানে ক্রিকেট খেলার উদ্বোধনের কথা ছিলো। তা নিয়ে স্থানীয় মোশাররফ হোসেন ও জাসেদুল রহমান নওশাদ গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে বাবুসহ চার-পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে জুবায়ের উদ্দিন বাবু নামে একজনের মৃত্যু হয়। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করা হবে। প্রমাণিত হলে এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নিহতের পরিবার এ বিষয়ে মামলা করতে পারে। হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com