বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

ফের উত্তাল আশুলিয়া, ৫১ পোশাক কারখানা বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
ফের উত্তাল আশুলিয়া, ৫১ পোশাক কারখানা বন্ধ

বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এ ছাড়া হামিম, শারমিন, নাসা ও আল মুসলিমসহ ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমরা বিভিন্ন দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বসেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেয়নি। আমাদের পোষাক খাতে শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার জন্য কয়েকবার আন্দোলন করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নিয়ে তালবাহানা করছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে শিল্পাঞ্চলে ৪৩টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া আটটি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com