মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

সাবেক এমপির ছেলের শ্বশুর বাড়িতে মিলল কোটি টাকা, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
সাবেক এমপির ছেলের শ্বশুর বাড়িতে মিলল কোটি টাকা, গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরার একটি বাড়িতে যৌথ অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকা এবং বড় অঙ্কের বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি।

উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে রোববার সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

সোমবার অভিযানের তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলেছে, বাড়িটি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য হাবিবের ছেলে আবির হাসান তামিমের প্রয়াত শ্বশুর সাঈদুর রহমানের। গাড়ি দুটিও সাবেক এমপি ও তার পরিবারের সদস্যদের।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো.সাইফুল ইসলাম। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বরাতে এ কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। জব্দ করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম।

গোপন তথ্য ছিল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের একটি বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র মজুদ রয়েছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬৫টি একশো ডলারের নোট, ৪১টি ১ হাজার থাই বাথের নোট, ২০টি পাঁচশ দিরহামের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা। এ ছাড়া তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল। অভিযানে দুটি প্রাইভেটকারও (ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার) জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। অভিযুক্তরা দাবি করেন, উদ্ধারকৃত টাকা, মুদ্রা এবং গাড়ি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com