বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবলেজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কানাডা বাংলাদেশের মানুষের মুক্তি, এখানে প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের কল্যাণের জন্য সহায়তা দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়‌র্কে সাক্ষাৎ হয় ইউনূস-ট্রু‌ডোর। বৈঠকে এ আশ্বাস দেন ট্রুডো।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স-পোস্টে জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, বাংলাদেশের মানুষের মুক্তি, এখানে প্রতিষ্ঠান গড়ে তোলা ও তরুণদের কল্যাণের জন্য কানাডার সহায়তা দেওয়া নিয়ে কথা হয়।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন ড. ইউনূস। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com