শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

৩ দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে
৩ দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

৩ দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের আখড়া বাজারস্থ বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেয়।

৩ দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানববন্ধনে বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখাসহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান।

৩ দফা দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান এর হাতে স্মারকলিপি তুলে দেন কিশোরগঞ্জ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী, হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো: হিজবুর রহমান, নুরুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মো: মুজিবুর রহমান ও লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আতিকুর রহমান।

পরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও ৩ দফা দাবির স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতারা। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com