শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে কারবালা তৈরি করব: মামুনুল হক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে
ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে কারবালা তৈরি করব: মামুনুল হক

ইসলামবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে কারবালা তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ছাত্র-জনতার বিপ্লবে গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা, বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার মতো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে কারবালা তৈরি করব।  শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। যে কমিশন আপনারা গঠন করেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করছি। শিক্ষা ব্যবস্থা এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইনের প্রশ্নে আপোস চলবে না। প্রয়োজন হলে আমরা আবার শাপলা চত্বরে যাব। ইসলামবিরোধী এজেন্ডা আমরা রুখে দেব।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থায় যেমন হিন্দুত্ববাদ বরদাস্ত করব না, তেমনি নাস্তিক্যবাদ বরদাস্ত করবো না। কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক, মুর্তাদদের অন্তর্ভুক্ত করে দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করছেন, এই নাস্তিক, মুর্তাদ, বামদেরকে এখান থেকে সরাতে হবে। সুনির্দিষ্ট ভাবে আমি দুটি নামের কথা বলছি, কায়সার মামুন ও সামিনা লুৎফা এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাইনা। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার অসভ্যতা বাংলাদেশে বরদাস্ত করা হবে না। আমাদের চূড়ান্ত বক্তব্য আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা। আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদের সংগ্রাম চলবে। হয়তো খেলাফত, নয়তো শাহাদাৎ।

মামুনুল হক বলেন, আমরা বলিষ্ঠ ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোনো ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার মসনদে দেখবার জন্য নয়। ইউনূস নেতৃত্বাধীন সরকারকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও সহযোগিতার ইচ্ছা, আগ্রহ আছে। কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে। সরকারকে বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতী হাবীবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহ বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেদায়াতুল্লাহ হাদী, মুহাম্মদ আবদুল মুমিন, ঢাকা দক্ষিণের সহ সভাপতি মুহাম্মাদুল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক ওয়াসেক বিল্লাহ নোমান প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com