বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় শহরের দেববাড়ি এলাকার সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের ৬৮টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়। মেলায় শিক্ষার্থীরা ‘পরিবেশ বান্ধব প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, জেনারেটর, সিকিউরিটি এ্যালার্ট, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট মুক্ত শহর, মানবদেহ, আইসিটি ও পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী তুলে ধরেছে শিক্ষার্থীরা।
এরপর ছিল বিজ্ঞান মেলার সংক্ষিপ্ত আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সাংস্কৃতিক নৃত্যের আয়োজন।