কেয়ার বাংলাদেশ আয়োজিত সৌহার্দ-৩ প্লাস কর্মসূচীর আওতায় ভিএসএলএ সদস্যদের মাঝে স্বল্প সুদে কৃষি ঋণ বিতরন করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ পপি পার্ট কনফারেন্স রুমে এ ঋণ বিতরণ করা হয়।
ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ড কাজী মর্তুজা আলী, ঢাকা ডিভিশনের বিজনেস হেড আব্দুল মাজেদ মন্ডল ও জেলা ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলাম ভূইয়া এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশের এডভাইজার রেজাউল করিম সরকার, জর্জ নকরেক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আয়োজকবৃন্দ জানান, প্রাথমিকভাবে ২৩ জনকে এই ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এই ক্ষুদ্র ঋণে উদ্যোক্তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে ঋণ পেয়ে উদ্যোক্তারা ব্যাংক এশিয়া এবং কেয়ার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ঋণের অর্থ সঠিক খাতে ব্যবহার করে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানোর অঙ্গীকার করেন।