মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার, নিউমোনিয়ায় আক্রান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার, নিউমোনিয়ায় আক্রান্ত

অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু এই তথ্য জানিয়েছেন।

ফরহাদ মজহার বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

সিমু জানান, গত চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকেই বেশি অসুস্থ বোধ করায় দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তার চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com