শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ২৮

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ২৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান সভাপতিত্ব করেন। সভা শেষে চিঠি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত সাময়িকভাবে তাঁদের ২৮ জনকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হলো। এ ছাড়া তাঁদের ক্যাম্পাস ও হোস্টেল থেকেও সাময়িক বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান এবং শিক্ষার্থী মাশফিক আনোয়ার, মেহেদী হাসান, অনুপম দত্ত, মাহিদুল হক, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, রাকিবুল হাসান, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ, সঞ্জীব সরকার, সাইফুল ইসলাম, মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, শাহরিয়ার ইফতেখার, আশিক মাহমুদ, আসিফ ইকবাল ও মেরাজ হোসেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্র জানায়, এসব শিক্ষার্থীর অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপাধ্যক্ষ জিম্মা হোসেনকে সভাপতি এবং মো. বদর উদ্দীনকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com