রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে
অর্থ অপচয়ের প্রবণতা থেকে বের হতে চাই: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনের অভাব বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অন্যায় করে কেউ পার পাবে না। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থায় আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই।

শনিবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।

বর্তমানে অর্থনীতি ও রাজনীতি পিছিয়ে পরার কারণ সুশাসনের ঘাটতি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি বড় চ্যালেঞ্জ।

অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে অনেক সময় অন্যায়কারীরা পার পেয়ে যায়। অর্থের অপচয় ও দুর্নীতির খোঁজ পাওয়া যায় না। প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এ সময় করপোরেট গভর্নেন্সের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ১৪টি ক্যাটাগরিতে ৪১টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com