বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
৭ দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে হামলা চালিয়ে জাতীয়তাবাদী যুবদল নেতা শামীম হত্যার ঘটনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আজাদকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে, তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর  ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। এইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যু্বদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com