শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে গুড নেইবারস

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে গুড নেইবারস
গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষক উন্নয়ন ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার। গুড নেইবারস বাংলাদেশের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।
গত শুক্রবার (৪ অক্টোবর) ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো-হামদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কো এই পুরস্কার বিতরণের আয়োজন করে থাকে। এ বছর প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্যে ইউনেস্কো এ পুরস্কারের জন্য বিশ্বের ১০টি সংস্থাকে মনোনীত করে।
পুরস্কার প্রসঙ্গে এম মাঈনউদ্দিন মইনুল বলেন, এই অর্জন আমাদের কঠোর পরিশ্রমী শিক্ষকদের জন্য একটি মহান স্বীকৃতি, যারা সমস্ত বৈষম্য, অবিচার এবং অপর্যাপ্ততার বিরুদ্ধে লড়াই করেন। বাংলাদেশকে বাল্যবিবাহ এবং শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই চলছে। এটা শুধু সিভিল সোসাইটির লড়াই নয়, আইএনজিও সহ সারা বাংলাদেশের লড়াই। এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইউনেস্কো ও হামদান ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।

তিনি বলেন, এটি একটি দুর্দান্ত স্বীকৃতি এবং এই অর্জন ২১ শতকে অধিকার-ভিত্তিক শিক্ষার জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন করে আরও বেশি দায়িত্বের আহ্বান জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com