মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা হয়। তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com