শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

দুই বছর আগে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী হাসান মাহমুদ। বাদীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা। তার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন হাসান মাহমুদ। কিন্তু আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদকে হত্যার হুমকিসহ হামলা চালানো হয় তার বাড়িঘরে। এতে বাদী মগবাজার নয়াতলা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

২০১৯ সালে সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মাহমুদ। বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করলে এজাহারভুক্ত আসামিদের মদদে আওয়ামী সন্ত্রাসীরা হুমকি দিয়ে প্রচারণা না চালানোর হুমকি দেন।

পরবর্তীতে ২০২২ সালের ২৫ জুন সন্ধ্যায় রামপুরা ব্রিজ থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয় তার ওপর। পরে সন্ত্রাসীরা তাকে ২৯ জুন হাতিরঝিলে রেখে যায়। সর্বশেষ ওই বছর ২৬ জুলাই ভোর ৭ টায় হাতিরঝিল থানার পুলিশ বাদীকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com