মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

দেশে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে ৫৮৩ জন মশাবাহী রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। অন্যদিকে এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৮৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১৬৩) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১৬ জন, বরিশাল বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত একদিনে খুলনা ও রাজশাহী বিভাগে ২৭ জন করে ৫৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২২ জন এবং রংপুর বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ৭ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com