সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. মনিরুল হক রাজনের উদ্যোগে শ্রী শ্রী নরসিংহ  জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, জেলা পূজা উদযাপন কমিটি সহ সভাপতি প্রদীপ কুমার সরকার, মো.শফিকুল ইসলাম কাঞ্চন যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি মো.আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক  উপজেলা বিএনপি, মো.মানসুরুল হক রবিন সাধারণ সম্পাদক হোসেনপুর পৌর বিএনপি, মো.মুস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি, মো.সাদ্দাম হোসেন চান মিয়া যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি, মো.আশরাফ আলী মৃধা টুটুল, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, মো.জহিরুল ইসলাম ওয়াসিম সহ সভাপতি, পৌর বিএনপি, মো.বাচ্চু মিয়া সহ সভাপতি, পৌর বিএনপি, মো.মোস্তাক আহমদ ডালিম -যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, রাজীব আহমদ ও সভাপতি পৌর ছাত্রদল।
.
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com