মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জুলাই-আগস্টের চেতনা হারিয়ে যাচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টের চেতনা হারিয়ে যাচ্ছে: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে। যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে। অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে এক হয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।’

তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্খা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনো অবহেলিত।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com