মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১১ অক্টোবর) ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এ মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেন জসীম উদ্দিন।

বৈঠকের পর আজরা জেয়া তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে মানবিক সহায়তা, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব এবং শ্রম অধিকারে সমর্থনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার হিসেবে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এ ছাড়া রোহিঙ্গা সংকটের নেতৃত্বদানকারী অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা রয়েছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে আজরা জেয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত, শ্রম অধিকার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করেন।

এদিন সকালে পররাষ্ট্রসচিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী স্মিথ উইলসনের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন। আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তর তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে স্মিথ উইলসনের আলোচনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com