মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শেখ হাসিনা তার পতন হবে কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো: পিনাক রঞ্জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
শেখ হাসিনা তার পতন হবে কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো: পিনাক রঞ্জন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন বলেছেন, ৫ আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রয়কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানতো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই আমরা জানতাম। তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা। আমার মনে হয়, তিনি (শেখ হাসিনা) ধারণা করেননি। আসলে যদি আপনি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।

তিনি আরও বলেন, সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য। এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারও তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com