মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই-এ নতুন প্রধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই-এ নতুন প্রধান

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলে মেজর জেনারেল পদমর্যাদার দুই কমর্কতাকে পদোন্নতি দিয়ে করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল।

এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।

ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

এদিকে ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৬ অগাস্ট আর্টডকে পাঠানো হয়েছিল। আর আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে বানানো হয়েছিল কিউএমজি।

এক মাসের মাথায় গত ১২ সেপ্টেম্বর তাবরেজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর মজিবুরকে করা হয় বরখাস্ত। এরপর থেকে দুটি পদই খালি ছিল।

নতুন কিউএমজি ফয়জুর রহমান গত ১২ অগাস্ট ডিজিএফআইয়ের নেতৃত্বে আসেন। এর আগে তিনি ছিলেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট।

রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এই কর্মকর্তা।

আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এ কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com