মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সেনা-র‍্যাবের পোশাক পরে ডাকাতি: ৭ দিনের রিমান্ডে ৬ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
সেনা-র‍্যাবের পোশাক পরে ডাকাতি: ৭ দিনের রিমান্ডে ৬ জন

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

গত শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় শনিবার মামলা করেছেন ভুক্তভোগী আবু বকর। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com