সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে মান্নান জর্দ্দার মোড়ক নকল করার অভিযোগে সংবাদ সম্মেলন

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
ভৈরবে মান্নান জর্দ্দার মোড়ক নকল করার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরবে বিল্লাল কেমিক্যাল কোম্পানির মান্নান জর্দ্দার মোড়ক নকল করে পণ্য বাজারজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মান্নান জর্দ্দার সত্ত্বাধিকারী মোঃ বিল্লাল মিয়া। আজ সোমবার (১৪অক্টোবর) বেলা ১২টায় টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ভৈরব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী বিল্লাল মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১০বছর ধরে তিল তিল করে মান্নান জর্দ্দার ব্যবসাটি দাঁড় করিয়েছি। সরকারকে ভ্যাট-টেক্স দিচ্ছি নিয়মিত। মান্নান জর্দ্দার ট্রেডমার্ক জমা দিয়ে ইতোমধ্যে সিরিয়াল নাম্বার পেয়েছি। এছাড়াও সকল কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আমার মালিকানাধীন মান্নান জর্দ্দার ব্র্যান্ড হুবুহু নকল করে তাবু মান্নান জর্দ্দা নামে জর্দা বাজারজাত করে আমার সুনাম ক্ষুন্ন, আর্থিক ক্ষতিগ্রস্থ ও সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে সামসু মিয়া নামে একজন কুচক্রী ব্যক্তি।

এছাড়াও তাবু শোভা জর্দ্দা ও আল্লাহর দান নামে দুটি জর্দা বাজারজাত করলেও তাদের কোন কাগজপত্র নেই। এতে করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তারা। এছাড়াও তিনি অভিযুক্ত এই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভৈরব টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক আদিল উদ্দিন, জয়নাল আবেদীন রিটন, আলহাজ্ব সজীব আহমেদ, জামাল আহমেদ, এম আর রুবেল, আল আমিন টিটু, আরিফুল ইসলাম মামুন, মিলাদ হোসেন অপু, আফসার হোসেন তূর্জা প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com