মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৫ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য পদ হারান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com