শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে মীনা বেগম হত্যা মামলায় স্বামী মো. নুরুল ইসলামকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নুরুল ইসলাম (৫০) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

মামলার এজাহারের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দামপাটুলী এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল ইসলাম।

মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর একমাত্র আসামি নিহতের স্বামী মো. নুরুল ইসলামের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে এ রায় দেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com