মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই: সমন্বয়ক মাসুদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই: সমন্বয়ক মাসুদ

‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’ বলে মন্তব্য করে আলোচনা-সমালোচনা জন্ম দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। তার অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (২৫ অক্টোবর) তার ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন- দ্রুত নির্বাচন দিন, জনগণ আর অপেক্ষা করবে না’ আমার প্রশ্ন- এই জনগনটা কারা? চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই।

এর আগে ২১ অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দ্রুতই রাজপথে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেদিন বলেন, শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, দ্রুত তাকে পদত্যাগ করতে হবে। দ্রুতই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোনোভাবেই আর রাষ্ট্রপতিকে পদে দেখতে চাই না।

সম্প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর একটি মন্তব্য একটি পত্রিকায় প্রকাশিত হয়। ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’ বলে করা মন্তব্যকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি ওঠে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি হয়। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এমন পটভূমিতে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com