সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁতে মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
নওগাঁতে মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁয় মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিধিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভার সঙ্গে সাংকৃতিক অনুষ্ঠানও করা হয়।  বুধবার সদর উপজেলার গোয়ালী বাজারের শিকারপুর মাঠে এই মেগা সার্ভিস ক্যাম্পে সকল মাহিন্দ্রা পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন র‍্যানকন এগ্রো মেশিনারীজ লিমিটেড এর সিও মোনায়েম শাহরীয়ার, মাহিন্দ্রার কান্ট্রি ম্যানেজার (সার্ভিস) মো. আসিফ,  আবু আল ইমরান, জেড এম মানিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার শেখ রিয়াদুল ইসলাম, সার্ভিস কো-অর্ডিনেটর মিজানুর রহমানসহ মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার, অফিসার, ইঞ্জিনিয়ার ও মেকানিকবৃন্দ।

মেগা ফ্রি সার্ভিস ক্যাম্পে যন্ত্রাংশের উপর ১০ শতাংশ এবং মবিল ও গিয়ার অয়েলের উপর ৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হয়। সার্ভিস ক্যাম্পে ১০টি ট্রাক্ট্রর ডেলিভারী এবং ৪টি ট্রাক্টর বুকিং হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com