মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভূমি কর্মকর্তাদের সততার সাথে কাজ করে অধিকতর সেবা নিশ্চিত করতে হবে-নওগাঁ জেলা প্রশাসক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
ভূমি কর্মকর্তাদের সততার সাথে কাজ করে অধিকতর সেবা নিশ্চিত করতে হবে-নওগাঁ জেলা প্রশাসক
নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল কাইয়ুম বলেছেন, ভূমি মানুষের ঠিকানা, মানুষের পরিচয় বহন করে। কাজেই যারা সেবা নিতে ভূমি অফিসে আসেন তাদের কোনভাবেই হয়রানি করা যাবেনা। তাদের সমস্যা, তাদের কথা ধৈয্য সহকারে শুনে দ্রুততম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে। অবৈধ্য দখলে থাকা সরকারের খাস জমি দখলমুক্ত করা ও উদ্ধারে ভূমি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মৌদুদুর রহমান কল্লোলের নেতৃত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির একটি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথাগুলো বলেন।
এ সময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি রাজশাহী  বিভাগীয় কমিটির নব নির্বাচিতদের কমিটির তালিকা  জেলা প্রশাসকেরহাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌদুদুর রহমান কল্লোল বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নওগাঁ জেলা কমিটির ও সভাপতি। তিনি মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত। তাকে নওগাঁ বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com