মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খানকে সহযোগিতা করতে বিএনপির নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খানকে সহযোগিতা করতে বিএনপির নির্দেশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিসি নুরুল হকের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে লেখা চিঠির পর এবার একই দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) সংসদীয় এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হলেও চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর মাঠপর্যায়ে ছড়িয়ে পড়েছে আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন মো. রাশেদ খান। একই দিন রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে লেখা চিঠিতে প্রায় একই ভাষায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিসি নুরুল হকের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় (ঝিনাইদহ-২) জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা বা পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি।

মিশ্র প্রতিক্রিয়া থাকলে নিজ পরিচয় ব্যবহার করে ঝিনাইদহ বিএনপির এ বিষয়ে কেউ কোনো বিপক্ষে বক্তব্য দিতে রাজি হননি। তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী বলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে তার রাজনৈতিক কর্মসূচি পালনে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি নির্বাচনবিষয়ক কোনো চিঠি নয়। এখানে বিভ্রান্তি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com