বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে
রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীয় বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে, দুপুরে ড. আবদুস শহীদকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত ভোররাতে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তরা পশ্চিম পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com