মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সব হত্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন, কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ নেই: টুর্ক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
সব হত্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন, কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ নেই: টুর্ক

ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, অভিযোগগুলো যেন সুনির্দিষ্ট হয় এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেই যেন অভিযুক্ত করা হয়। তার মতে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না।

বুধবার (৩০ অক্টোবর) দুদিনের বাংলাদেশ সফরের বিষয়ে সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভলকার বলেন, ‘জুলাই-আগস্ট মাসে হত্যার যথাযথ তদন্ত এবং বাংলাদেশের আর্থসামাজিক সংস্কারে সহায়তা করা জাতিসংঘ মানবাধিকার দপ্তরের অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অতীতে যেধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। একটি ভিন্ন বাংলাদেশ দেখছি আমরা।’

আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়া কিছু মামলা হচ্ছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন বলেও মনে করেন জতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার।

তিনি জানান জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটা জঘন্য অপরাধ বিষয়ে তদন্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে স্বাধীন জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং মিশন।

গত ২৮ অক্টোবর রা‌তে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। এরই মধ্যে সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে আলোচনা করেন তিনি।

আজ বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com