বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ডা. মবিন খানের জানাজা সম্পন্ন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
ডা. মবিন খানের জানাজা সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর দুই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় পর্যায়ে গার্ড অব অনার দিয়ে ডা. মবিন খানের প্রথম জানাজা ও পরে ধানমন্ডিতে ৭নং জামে মসজিদে জুমার নামজের পর দুপুর ১টা ৪৫ মিনিটে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। ডা. মবিন খানের দ্বিতীয় জানাজার সময় উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও নার্সিং কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এবং ডা. মবিন খানের ছেলে ব্যারিস্টার ইয়াসিন খান। এছাড়া আনোয়ার খান মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. নজরুল ইসলামসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর ডা. মবিন খানের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হয়। সেখানে মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডা. মবিন খানে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতালের হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ফজলে ফাহিম বলেন, স্যার বাধ্যর্কজনিত কারণে অসুস্থ ছিলেন। সঙ্গে পারকিনসনস রোগেও ছিল। আমাদের এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।

সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com