শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতি।
কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। গতকাল শুক্রবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে হোসেনপুর পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তার পাশের মার্কেটে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও অন্যান্য সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছুই পুড়ে নিঃশেষ হয়ে যায়।
ধারনা করা হচ্ছে ওই মার্কেটের একটি পুরি-সিঙ্গাড়ার দোকান থেকে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আলামিনের একটি ফার্মেসী, জুয়েলের হার্ডওয়্যারি দোকান, সাবেক কাউন্সিলর রবিউল হোসেনের বৈশাখি হোটেল,একটি মুদি দোকান,একটি জুতা ও একটি পান দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। 
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট একযোগে কাজ করে কিছু মালামাল উদ্ধারসহ আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, খবর পেয়ে এসি ল্যান্ডকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সচেষ্ট রয়েছেন তিনি। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান  জহিরুল ইসলাম মবিন জানান – অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত হওয়া ব্যাবসায়িদের সার্বিক  সহযোগিতার মাধ্যমে ক্ষতি পূরণের   প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com