মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভৈরবে জাতীয় সমবায় দিবস পালিত

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদয়ান আহমেদ রাফি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার সমবায়ীরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিন সততা, ন্যায়পরায়নতা ও পরিশ্রমের মাধ্যমে ভৈরবের সমবায়ীরা জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১২৬টি সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com