বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ভৈরবে সার্ভিস লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
ভৈরবে সার্ভিস লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে সার্ভিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিনুর (৪০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদ মিয়া (৪৫) নামে অপর আরেক বিদ্যুৎকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের সহকর্মীদের দাবি, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই প্রাণহানীর ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে উল্টো বিদ্যুৎ শ্রমিকদের অসাবধনতাকেই দায়ী করছেন ভৈরব পিডিবির নির্বাহি প্রকৌশলী মোঃ সালাউদ্দিন। আজ রবিবার সকাল পৌনে নয়টায় পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর যশোর জেলার কেশবপুর থানাধীন মন্ডারখোলা টিটা বাজিতপুর গ্রামের হযরত আলীর ছেলে এবং আহত শহিদ মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ভৈরবের নিউটাউন এলাকায় অবস্থিত ভৈরব বাজার-৩ বৈদ্যুতিক লাইন মেরামত করার জন্য কয়েকজন বিদ্যুৎকর্মী মেইন লাইন বন্ধ কাজ শুরু করে। এর কিছুক্ষণ পরেই পিলারে থাকা দুই লাইনম্যান শাহিনুর ও শহিদ বিদ্যুৎপৃষ্ট হন। পরে অন্যান্য সহকর্মী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর কে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত শহিদ মিয়াকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে গাফিলতির অভিযোগ অস্বীকার করে বিক্রয় ও বিতরণ বিভাগ (পিডিবি) ভৈরবের নির্বাহি প্রকৌশলী মোঃ সালা উদ্দিন জানান, লাইনম্যানের অসাবধনতার কারণেই এ ঘটনা ঘটেছে।

এদিকে লিখিত অভিযোগের প্রেক্ষীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভৈরব থানার এস আই মোয়াজ্জেম হোসেন সোহেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com