শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

আপত্তিকর বক্তব্য দেয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে হাসিব এমন মন্তব্য করেন। গত ২৬ অক্টোবর ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির ভিডিও প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক-শোতে ‘মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ বলে মন্তব্য করেন তিনি। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ২৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের টক শো ‘প্রযত্নে বাংলাদেশ’ এর একটি পর্বে সম্প্রতি আলোচক হিসেবে যোগ দেন হাসিব। তার সঙ্গে আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি। শনিবার রাতে ডিবিসি নিউজ ওই আলোচনার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। ওই টক শোতে আপত্তিকর বক্তব্য দেন সমন্বয়ক হাসিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com