মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুমিল্লায় ২০ বাড়িতে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে
কুমিল্লায় ২০ বাড়িতে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কুমিল্লায় মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় একাধিক সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখমও করেছে হামলাকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মহিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৌলভীপাড়ার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী। তিনি মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত। আহত কলেজছাত্র রাহাত হোসেন জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রুট হিসেবে ব্যবহার করেন। এ নিয়ে এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়। এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও তার ছোট ভাই সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় রাহাত হোসেন ঘর থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় হামলাকারীরা।

রাহাতের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে আহত করেছে। জয়কে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এই হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে যুবদল কর্মী জুম্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টার করা হলে তাকে পাওয়া যায়নি। তবে কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, জুম্মন যুবদল কর্মী। তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com