শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

আমি কোনো যুদ্ধ শুরু করবো না, যুদ্ধ থামাবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
আমি কোনো যুদ্ধ শুরু করবো না, যুদ্ধ থামাবো: ট্রাম্প

চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল দাবি করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা পাম বিচে নিজেকে বিজয়ী ঘোষণা করে এক বক্তব্যে ট্রাম্প বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘ফার্স্ট লেডি’ বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার ‘দেশের এক নম্বর বেস্ট সেলার’ আছে। ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।

এছাড়া জনতা স্লোগান দেয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসাবেও এসময় আখ্যায়িত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com