মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

প্রাইভেট পড়তে যাওয়ার পথে ধর্ষণ, বৃদ্ধের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে
প্রাইভেট পড়তে যাওয়ার পথে ধর্ষণ, বৃদ্ধের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তুলে নিয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়া মহল্লার মৃত এবাদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম শিশুকে ডেকে নিয়ে তার নিজ ডেকোরেটরের দোকানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা দোকানের ভেতরে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। শিশুটির আবুল কাশেমসহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত করে কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ৭ জনকে মামলা থেকে খালাস প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ শিশুটির পরিবার পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com