বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ফেসবুক লাইভে এসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে
ফেসবুক লাইভে এসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে ১৬ মিনিটের লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না। আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা বিদেশে কেন? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?

লাইভে তিনি আরও বলেন, হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন। আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com