বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

মেডিকেল টেকনোলজিস্টদের ৬ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্টদের ৬ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ

মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসি শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তারা স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছেন।

সোমবার বেলা ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলাকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর ভবনে বাইরে থেকে কোনো কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে পারেননি, ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারেননি। এদিন বেলা ১০টা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আন্দোলনকারীরা এ সময় স্বতন্ত্র পরিদপ্তর, ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখার দাবি তোলেন। এছাড়া নিয়োগবিধিতে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং আইএইচটিগুলোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করার কথাও তারা বলেন।

তারা দাবি করেন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স দেয়া, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা তৈরি এবং সব অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

বেলা ১টার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।

এরপর বেলা ২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের দুটি ফটকের তালা খুলে দেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মেসি শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com