রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন ঘটনায় এবং একই সঙ্গে দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বুধবার ২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও একপর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান। বুধবার দুপুর আড়াইটার দিকে বিচার কাজ চলা অবস্থায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের রুমের সামনে লিখে দেয়া হয় ‘হাসিনার দোসর’। তার নেম প্লেট মুছে দেয়া হয় রং দিয়ে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনপ্রিভেপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে- সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

এতে বলা হয়, ‘দেশের আদালতসমূহ যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে বিচারসেবা প্রদান করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিত সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচারসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি দেশের আদালতগুলোতে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com